1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

‘দেশে আরও ২ করোনা আক্রান্ত রোগী শনাক্ত’

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১১.১৬ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে আরও দুই করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন শনাক্ত এই দুজনই বিদেশে থেকে এসেছেন। এদের মধ্যে একজন এসেছেন জার্মানি থেকে, আরেকজন ইতালি থেকে।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আক্রান্ত দুজন আগেই বিদেশ থেকে এসেছেন। এদের মধ্যে একজন হোম কোয়ারেনটাইনে এবং একজন আইসোলেশনে ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) দুজনের দেহে করোনা উপস্থিতি চিহ্নিত করে। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইতালি থেকে আসা ১৪২ জনসহ আশকোনার হজক্যাম্পে ১৮৪ জন কোয়ারেনটাইনে আছেন। এদের মধ্যে ইতালি ফেরতদের কাল সকালে সরকারের নিজস্ব ব্যবস্থায় বাড়ি পৌঁছে দেওয়া হবে। বাড়ি পৌঁছে দেওয়ার পর এদের সবাই ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেনটাইনে থাকবে।’
এদিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা করোনায় নতুন আক্রান্ত দুজনের তথ্য নিশ্চিত করেছেন। সারাবাংলা তিনি বলেন, ‘এই দুজন আগেই দেশে এসেছেন। এদের মধ্যে একজন ইতালি এবং একজন জামার্নি ফেরত। তাদের একজন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আর একজনের লক্ষণ-উপসর্গ দেখা দেওয়ার পর তাকে আইসোলেশনে এনেছিলাম।’
নতুন এই দুজন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এর মধ্যে আগের তিনজন সুস্থ হয়ে উঠেছেন। ওই তিনজনের একজন বাড়িও ফিরে গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!