1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে যুবলীগ কর্মী আলীমের খুনিদের বিচার দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৭.৫১ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার বড়দই বিলের ইজারাদারের লোকদের হাতে নিহত মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের যুবলীগ কর্মী আলীম তালুকদারের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরে এসে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এলাকাবাসী এই প্রতিবাদী কর্মসূচি পালন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে পুলিশ সুপারের কার্যালয়ে এসে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ক্ষুব্দ এলাকাবাসী অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষজন অংশ নেন।
শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় সমাজসেবী মোবাশ্বীর আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন নিহত আলীম তালুকদারের ভাই সেলিম তালুকদার, মোস্তফা মিয়া, মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা তৈয়বুর রহমান লিটন, রেদু মিয়া, মিয়াফর আলী, আব্দুল মনাফ, ওয়াজিদ আলী, মানিক মিয়া, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন খুনিরা প্রভাবশালী হওয়ায় তারা নানাভাবে হুমকি ধমকি দিয়ে মামলাটি ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র করছে। এই খুনিরা যাতে কোনভাবে রেহাই না পায় সেজন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে জলমহাল দখল নিয়ে বড়দই বিলের ইজারাদার সৈয়দ মনোয়ার হোসেনের লোকদের হাতে তার বিলের খলাঘরে এনে বেধড়ক মারধর করা হয় যুবলীগ কর্মী আলিম তালুকদারকে। নির্যাতনকারীরা তার একটি হাত ও পা ভেঙ্গে দিয়ে বুটপায়ে বুকের ওপরে ওঠে আঘাত করে। ঘটনার দুইদিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় বড়দই বিলের ইজারাদার সৈয়দ মনোয়ার হোসেনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!