1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বিশ্বম্ভরপুরে প্রেমিকার জন্মদিনে দামি উপহার দিতে মাদক ব্যবসায় প্রেমিক!

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মার্চ, ২০২০, ৭.০২ পিএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিদেশি মদের চালান ও চোরাই মোটরসাইকেলসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মঞ্জিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )। আটকের পর জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে ওই যুবক জানিয়েছে তার কলেজ পড়–য়া প্রেমিকার আসন্ন জন্মদিনে দামি উপহার দিতেই সে মাদক ব্যবসায় জড়িয়েছে।
বুধবার আলামত সহ ওই মাদক ব্যবসায়ীকে বিশ্বম্ভরপুর থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত মঞ্জিল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উওর কাপনা গ্রামের জালাল মিয়ার ছেলে।
জানা গেছে, র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার মহাকুড়া গ্রামের নতুন সড়কে মাদক ক্রয়-বিক্রয়কালে মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের একটি চৌকস টিম বিদেশি মদের চালানসহ মঞ্জিলকে আটক করেন।,
এ সময় তার হেফাজত হতে ৪৫ বোতল বিদশি মদ,একটি চোরাই ভারতীয় গ্লামার মোটরসাইকেল তিনটি সিমসহ দুটি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির নগদ সাড়ে ১০ হাজার টাকা জব্দ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!