1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দোয়ারাবাজারে ইউপি নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত এক

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ৫.০১ পিএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পূর্ব নৈনগাঁও গ্রামে ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম আবুল কালাম (৪০)।
পুলিশ জানায়, পূর্ব নৈনগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলী ছেলে আবুল কালাম ও তার প্রতিবেশী ছমছু মিয়ার (৫৫) সাথে বিগত ইউপি নির্বাচন থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে আজ রাতে ছমছু তার পক্ষের ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে কালামের বাড়িতে হামলা চালায়। কালাম ঘর বের হওয়ার পর এলোপাতাড়ি ভাবে তার পিঠে রাম-দা দিয়ে কোপানো হয়। তার ছোট ভাই সহ অন্যরা তাকে বাঁচাতে এলে তারাও ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল আজাদ তার প্রতিবেশী রফিক মিয়া ও আমির আলীও আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাজাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আবুল কালামের সাথে তার প্রতিপক্ষের পূর্ব শত্রুতা ছিল গত ইউপি নির্বাচনে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সকালে  সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হচ্ছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!