1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আজ দোল উৎসব

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০, ১১.২৫ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আজ সোমবার (৯ মার্চ), হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। প্রতিবারের মতো এবারও ধর্মীয় রীতি অনুযায়ী উৎসব পালিত হচ্ছে। তবে করোনা ইস্যুতে এবার আয়োজন সীমিত করা হয়েছে বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। জানানো হয়, এবার রঙ খেলা হচ্ছে না কোনও মন্দিরে।
সনাতন বৈষ্ণবদের উৎসব এই দোলযাত্রা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই দিন বৃন্দাবনে শ্রীরাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। তাই দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এসময় রঙ খেলায় মেতে ওঠেন তারা।
কোনও কোনও স্থানে এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।
এছাড়াও মতান্তরে, দ্বাপর যুগে (হিন্দু শাস্ত্র অনুযায়ী চার যুগের তৃতীয় যুগ) পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।
বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যাসহ আরও কয়েকটি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে পরিচিত। এছাড়াও নেপালেও এই উৎসব ‘হোলি’ নামে পরিচিত।
দোলযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের আয়োজন করেছে।
এবার শুধু ঠাকুরের পায়ে আবির দিয়েই দোল পূর্ণিমার আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। তিনি বলেন, ‘এবার আমরা শুধু ঠাকুরের পায়ে আবির দেবো। এবার কোনও রঙ খেলায় অংশগ্রহণ করবো না। অন্যরাও কেউ যেন না করে। এর বেশি আমাদের আর কোনও আয়োজন নেই। বৈঠকের সিদ্ধান্ত আমরা ৫২টি থানার নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বড় আকারে হোলি আমরা কখনও খেলি না ঢাকা শহরে। আমরা সবসময় নিরুৎসাহিত করি। আবির আমরা সবসময় ঠাকুরের পায়ে দিই।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!