1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন মাশরাফি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৫.০৬ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে মাশরাফি জানিয়ে দিলেন, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ। টানা ৬ বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতেই তার অধিনায়ক ক্যারিয়ারের ইতি ঘটছে।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে মাশরাফি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলা চালিয়ে যাব আমি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। আজ সকালেই এ সিদ্ধান্ত নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।

কেন এভাবে হুট করে সরে যাওয়া? এর উত্তরও দিয়েছেন মাশরাফি। তিনি বলেন, বিসিবি এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে। তারা চাচ্ছে নতুন অধিনায়ককে এখন থেকে তৈরি করতে। আর এ সিদ্ধান্তে আমি বোর্ডের সাথে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।

আজ বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ক্রিকেটের বাইরেও আমার একটি পরিচয় আছে। আমি বর্তমানে এমপি (সংসদ সদস্য)। কিন্তু এখনো আমি লাল পাসপোর্ট নেইনি। গাড়ি, বাড়ির সুবিধাও ভোগ করছি না। আমি ক্রিকেট খেলছি। ক্রিকেট আমার কাছে আগে। ক্রিকেট আমার রক্তে মিশে আছে। আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি তা ক্রিকেটের জন্যই অর্জন করতে পেরেছি।

মাশরাফি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে এনে দিয়েছেন ৪৯টি জয়। হার দেখেছেন ৩৬ ম্যাচে। আর ফলাফল হয়নি মাত্র ২ ম্যাচে। এছাড়াও তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল খেলে।২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালও খেলে। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে তার নেতৃত্বেই প্রথম কোনো শিরোপা জেতে টাইগাররা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!