1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

‘ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৫.০৫ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন প্রধান প্রকৌশলী মো. মতিয়ার রহমান বলেছেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রথমে স্বল্প পরিসরে সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা হবে। আগামীতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বড় আকারে প্রকল্প গ্রহন করা হবে। একই সাথে নতুন নতুন ভবন নির্মাণ করা হবে। আর কোন স্কুল ভবনের দূরবস্থা বা পরিত্যক্ত হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভবনগুলোর রক্ষণাবেক্ষন করার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষেত্রে এলজিইডি অর্থ বরাদ্দ পাচ্ছে। তবে চাহিদার তুলানায় বরাদ্দ অনেক কম হলেও সামনে যাতে বৃদ্ধি পায় এবং রক্ষণাবেক্ষণে যাতে ঘাটতি না থাকে সে ব্যবস্থা নেয়া হবে।

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তিনি আরো বলেন, মুজিব বর্ষ উপলক্ষে এলজিইডি বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। এলডিইজির সেবামূলক কাজের কথা যাতে জনগন জানতে পারে, জনগণকে সাথে নিয়ে এসব কাজ বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!