1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

যারা পানির কথা বলতে ভুলে গিয়েছিল তারা আজ মোদির বিরোধিতা করছে

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০, ৩.৪৬ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ভারতে গিয়ে পানির কথা বলতে ভুলে গিয়েছিল, তারা আজ মোদির বিরোধিতা করছে। তিনি বলেন, নরেন্দ্র মোদির নয়, বিএনপি প্রকৃতপক্ষে মুজিববর্ষের বিরোধিতা করছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমডির কার্যালয়ে দলের নতুন ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে আমাদের প্রধান মিত্র ছিল ভারত। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের প্রতিনিধি হয়ে আসছেন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবর্গ ভারত থেকে এবং দুনিয়ার অন্যান্য দেশ থেকেও আসবেন। তিনি বলেন, নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আমরা বিএনপির অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুজিববর্ষকে সামনে রেখে সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে উদযাপনের ঐতিহাসিক আয়োজন চলছে। এটা বিএনপি এবং তাদের দোসরদের সহ্য হচ্ছে না। এজন্য আজকে তারা নরেন্দ্র মোদির বিরোধিতা নয়, মুজিববর্ষের বিরোধিতায় অবতীর্ণ হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরই মধ্যে সার্কুলারের মাধ্যমে জেলা পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের ক্ষেত্রে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, স্বাধীনতাবিরোধী-এরা সদস্য হতে পারবে না।

একই সময় কাদের বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আমাদের অধিকারের কথা ভুলে যাইনি। ভারত আমাদের উন্নয়ন সহযোগী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!