1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ে ভাগ্নিকে শ্লীলতাহানী করায় লম্পট মামা জেল হাজতে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ১.৪৪ পিএম
  • ৬২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে লম্পট মামা কর্তৃক ৭ বছরের এক কন্যা শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনার প্রায় ১০দিন পর নারী ও শিশু নির্যাতন মামলা দায়েরের পর পুলিশ লম্পট ওই মামা সিরাজ মিয়া (৫৫) কে বৃহষ্পতিবার রাতে গ্রেফতার করেছে। সিরাজ মিয়া উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের বাসিন্দা। নির্যাতিতার মামা বাদী হয়ে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে লম্পট সিরাজ মিয়া ও তার স্ত্রী সৈয়দা বেগম (৩৫) কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২২, তারিখ ২৯-১২-১৬ইং।
মামলার এজহার সুত্রে জানা যায়, নির্যাতিতা শিশু কন্যাটি কলিয়ারকাপন মামার বাড়ি থেকে কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। গত ২০ ডিসেম্বর দুপুরে পার্শবর্তী বাড়ীর লম্পট সিরাজ মিয়া (মায়ের চাচাতো ভাই) মোবাইলে ছায়াছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে যৌন নির্যাতন করে। নির্যাতনের ফলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সেখানে এক সপ্তাহ চিকিৎসা সেবা নিয়ে গত ২৯ ডিসেম্বর নির্যাতিতা মেয়েটিসহ দিরাই থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করে।
ঐদিনই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে কলিয়ারকাপন থেকে লম্পট সিরাজ মিয়াকে গ্রেফতার করে। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, অভিযোগ দাখিলের সাথে সাথেই আসামী গ্রেফতার করা হয়, এবং সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!