1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে হবে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়

  • আপডেট টাইম :: সোমবার, ২ মার্চ, ২০২০, ৬.০০ পিএম
  • ৬৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সুনামগঞ্জে দেশের ৪৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এ আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ওই আইনের বড় কোনও পরিবর্তন না করেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘সুনামগঞ্জ হাওরবেষ্টিত এলাকা। শিক্ষার প্রসারের জন্য সরকার সে এলাকায়ও একটি বিশ্ববিদ্যালয় করছে। অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, নীতিমাল ও আইন মেনেই নতুন বিশ্ববিদ্যালয়ের আইন করা হয়েছে। এ আইনে ৫৫টি ধারা আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, সুনামগঞ্জের এই বিশ্ববিদ্যালয়টি ধরলে দেশের মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৪৭টি। এর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ১৭টি, বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় ৬টি, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৪টি এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০টি। অর্থাৎ সুনামগঞ্জের এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ২০তম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এছাড়া মন্ত্রিসভায় ‘জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি-২০২০’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। কৃষিতে উৎপাদিত পণ্য, চাষাবাদ এবং ফসল তোলা ও বিপণন একসঙ্গে কীভাবে করা যায় সে লক্ষ্য নিয়ে এই নীতিমালাটি করা হয়েছে।
তিনি বলেন, সমবায় ভিত্তিতে বড় জায়গায় একসঙ্গে চাষাবাদ, ফসল উৎপাদন ও বিপণনের ব্যবস্থা কীভাবে করা যায় সেজন্যই এ নীতিমালা করা হয়েছে। এর আগে ১৯৯৬ সালে প্রথম কৃষি সম্প্রসারণ নীতিমালা করা হয়। সেটি এখন পুরনো হয়ে গেছে। এটি আপডেট করেই ২০২০ সালে নতুন নীতিমালা করা হলো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!