1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আনোয়ারপুর বাজার নব গঠিত বণিক সমিতির সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০, ১২.৩৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর বাজার বণিক সমিতির নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় আনোয়ার বাজার ব্যাবাসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাজার বনিক সমিতির নব নির্বাচিত সভাপতি ফয়সল আহমেদ।
ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষা মিয়া, ইউপি সদস্য বাবুল মিয়া, বাজার বনিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ- আলম, তাহিরপুর থানার এস আই হুমায়ুন কবির, ইউপি সদস্য একরামুল হুদা, বিশিষ্ট ব্যাবসায়ী বারিক মিয়া, যুবলীগ নেতা শাহাঙ্গীর আলম প্রমুখ।
সভার শুরুতেই নব গঠিত বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা।
নব গঠিত কমিটির সভাপতি ফয়সল আহমেদ ও সাধারণ সম্পাদক শাহ- আলম বক্তব্যে বলেন, আনোয়ারপুর বাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার। কিন্তু এই বাজারে চাঁদাবাজি সহ ব্যাবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমরা দায়িত্ব নিয়ে প্রতিজ্ঞা করেছি আনোয়ারপুর বাজারে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনব। বাজারে কোন ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী হতে দেব না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এসব মোকাবেলা করব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!