1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৫৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সাগরে সৃষ্ট পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা জলীয়বাষ্প পূর্ণ বাতাসের সংমিশ্রণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সারাদিন এবং আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া বা দমকা হাওয়াসহ বৃষ্টি হবে। আজ বৃষ্টির মাত্রা বেশি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল থেকেই রাজধানীতে সূর্যের দেখা পাওয়া যায়নি। কিছু কিছু এলাকায় ভোর রাতে হালকা বৃষ্টিও হয়েছে। রাজধানী ছাড়া ফরিদপুর, সিলেট, রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গাতেও বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘দুই ধরনের বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টি হচ্ছে। এছাড়া ঋতুর পরিবর্তন হচ্ছে। ফলে বদলে যাচ্ছে বাতাসের গতিপথ। এই মৌসুমে এমন আবহাওয়া খুব স্বাভাবিক ঘটনা। মার্চ, এপ্রিল ও মে মাসে এই আবহাওয়া বেশি দেখা যায়।’

তিনি জানান, গতকাল দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। আজও হবে। আজকের বৃষ্টি গতকালের চেয়েও বেশি হওয়ার সম্ভবনা আছে। আগামীকালও এই আবহাওয়া থাকবে। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩১ দশমিক ২ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!