1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুর সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৩৫ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্ : সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনস্থ চারাগাও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ১১শ’ ৯৫ এর সাব পিলার ৪ এর নিকট থেকে বাংলাদেশের ১৫০ গজ অভ্যান্তরে চারাগাঁও এলসি পয়েন্টে প্রায় দুই ঘন্টা ব্যাপী এ পতাকা বৈঠক অুষ্টিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম (আর্টিলারী)। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন তুরা ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী রাম চন্দ্র।
পতাকা বৈঠকে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক ষ্টাফ অফিসার মেজর মাহবুবুর রহমান, ট্যাকেরঘাট কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ, বিরেন্দ্র নগর কম্পানী কমান্ডার সুবেদার মো. আইয়ূব খান, বাংগালভিটা কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. ফজলুল হক, চারাগাও বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোখলেছুর রহমান, বালিয়াঘাট বিওপি কমান্ডার হাবিলদার মিলন ইয়ার চৌধুরী, মাটিরাবন্ধ বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান, অফিস সহকারী নায়েক মো. শফিউল আলম, তুরা ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড এসএইচ সুমন শাহ, ডেপুটি কমান্ড্যান্ট ষ্টাফ অফিসার এসএইচ ভানসি লাল, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ষ্টাফ অফিসার এসএইচ নিমিশ কুমার, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এসএইচ অজিৎ সিং, ইনসপেক্টর এবাটর সিং, এএসআই বিজায় আর্টি, এইচসি ক্যাপ্টেন আলী, এইচসি পানসি লাল, এইচসি সুভাস চন্দ্র, সিটি বিনোদ কুমার, সিটি মন্টু সিং, সিটি রুপ সিং ম্যানা, সিটি মন্টু সিং, সিটি সত্যজিৎ বিশ^াস প্রমুখ।
পতাকা বৈঠক শেষে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম (আর্টিলারী) সাংবাদিকদের জানান, দুই দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!