1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬, ৫.১৮ পিএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উসকানি দাতা হিসেবে শেখ আব্দুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শেখ আব্দুল আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘সাক্ষ্য প্রমাণে আমরা নিশ্চিত হয়েছি, ওই দিনের ঘটনায় উসকানি এবং হামলার ঘটনায় আব্দুল আহাদ জড়িত ছিলেন। ’
উল্লেখ্য, ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন এমন অভিযোগ তুলে ৩০ অক্টোবর নাসিরনগরে শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় ভাঙচুরের শিকার হয় অন্তত ১০টি মন্দির। এ ঘটনায় মোট ৭টি মামলা দায়ের করা হয়। এ সব মামলায় পুলিশ এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!