1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষন দিতে লন্ডন গেলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০, ১২.০৪ পিএম
  • ৮৩০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সম-সাময়িক নানা বিষয়ে ভাষণ দেওয়ার জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। এই আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
মন্ত্রী লন্ডনে আগামী ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এ সময়ের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। পরে মতবিনিময় করবেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে।
লন্ডন সফরে যাওয়ার ব্যাপারে এম এ মান্নান বলেন, ‘লন্ডনে যাচ্ছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছি, সেখানে দেশের উন্নয়নসহ সমসাময়িক বিষয়ে ভাষণ দেবো।’
এরপর তিনি ১০ ফেব্রুয়ারি লন্ডন থেকে ইতালির রোমের উদ্দেশে রওনা দিবেন। সেখানে অনুষ্ঠিত ইফাদ (IFAD-International Fund for Agriculture Development) এর গভর্নিং কাউন্সিলের ৪৩তম সভায় যোগদান করবেন।
মন্ত্রী আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!