1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুরঞ্জিতের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ২.৫৫ পিএম
  • ৫৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ সুরঞ্জিত সেনপ্তের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণার অভিযোগে নির্বাচন কমিশনের আবেদন করেছেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। রবিবার বিকেল সাড়ে ৫টায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মুকুট প্রধান নির্বাচন কমিশনারকে ই-মেইলে এ অভিযোগ প্রেরণ করেন। অভিযোগের অনুলিপি সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারকেও দেয়া হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় দিরাই-শাল্লা উপজেলার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত আগামীকাল সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পক্ষে প্রচারণায় আসছেন। এ উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকার স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, সুরঞ্জিত সেনগুপ্ত তার দিরাই শহরের বাসভবনে এক জরুরি সভার নামে নির্বাচন বিষয়ে কথা বলতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতি তলব করেছেন। তাই সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী আগাম প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই অভিযোগ দাখিল করেন নূরুল হুদা মুকুট।
উল্লেখ্য এর আগে নূরুল হুদা মুকুট সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিকের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!