1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আইজিপি কাপ ক্রিকেট সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশীপ’র উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৯.১০ পিএম
  • ৭০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ (আইজিপি কাপ) ক্রিকেট সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশীপ ২০২০ এর উদ্বোধন হয়েছে। সুনামগগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় সুনামগঞ্জ জেলা পুলিশ দল মৌলভীবাজার জেলা পুলিশ দলকে ৬ উইকেটে পরাজিত করে। টসে জয়লাভ করে মৌলভীবাজার জেলা পুলিশ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে সুনামগঞ্জ জেলা পুলিশ দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যাঁয়। সুনামগঞ্জ জেলা পুলিশ দল নির্ধারিত ওভারে ১৪০ রান করে। বিজয়ী দলের জহিরুল ইসলাম মধু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলায় আম্পায়ার ও স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী আহমদ মুজতবা রাজী, মোঃ ওয়াসিম বখত ও মোস্তাকিম আহমদ জয়।
রবিবার সকাল ৯ টায় আরআরএফ সিলেট মুখোমুখি হবে সিলেট জেলা পুলিশ দলের। দুপুর ২ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ দল মৌলভীবাজার জেলা পুলিশ দলের মুখোমুখি হবে।
খেলা দেখতে পুলিশসহ সাধারণ জনতাও অংশ নিয়েছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!