1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আমরা সমন্বিত শিক্ষা ও পরীক্ষা পদ্দতি চালু করব: সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ৫.৫০ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা সমন্বিত শিক্ষাব্যববস্থা চালু করে বৃটিশদের তৈরি ক্যারানিগীরি শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই শিক্ষায় বৈষম্য কমাতে। তবে সমন্বিত শিক্ষা ব্যবস্থার জন্য আমরা মিলিটারি হুকুম বা শক্তি দেখাবনা। শিক্ষার্থী ও জনতার সমর্থনে শিক্ষায় সমন্বিত ব্যবস্থা ও সমন্বিত ভর্তি পরীক্ষা চালু করব। এই লক্ষ্যে সরকার গভীর চিন্তা ভাবনা করে কাজ করছে। সারাদেশে শিক্ষাবিস্তারে বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের অনেক সরকারি চাকুরে আছেন যারা দায়িত্ব পালন করতে চায়না। পোস্টিং একটু দূরে হলেই যেতে চায়না। এসব কাজ নিন্দীয়। মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের মানুষ স্বাধীন। আমাদের আয় বাড়ছে। আমরা সমুদ্রে ট্যানেল বানাচ্ছি। আকাশে উপগ্রহ পাঠিয়েছি। পায়রা সমুদ্র বন্দর ও রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র করছি। এই বিদ্যুৎ আমাদের হাওরে, পাহাড়ে, উপকুলে সর্বত্র পৌছে যাবে। তিনি বলেন, কোন বৃটিশ, পাঞ্জাবী, মোগল, সেন, পাঠান আর নেই। আমাদের শাসক আমরাই। তাই আমাদের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই স্কুল থেকে পরে মন্ত্রী জেলা শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়েও বার্ষিক ক্রিড়াপ্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!