1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান দীনেশ তালুকদার আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১.২৯ পিএম
  • ৪৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী দীনেশ চন্দ্র তালুকদার (৬৫) আর নেই। রবিবার সকাল সাড়ে ৬টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে মারা গেছেন। রবিবার বিকেলে তার জন্মভিটা তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈ-ুব গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার সকালে দীনেশ চন্দ্র তালুকদারের মরদেহ তার সুনামগঞ্জ শহরের বাধনপাড়াস্থ বাসায় নিয়ে আসা হয়। সেখানে তাকে এক নজর দেখতে বিভিন্ন পেশাজীবি সংগঠনের লোকজন জড়ো হোন। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!