1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ এজহারনামীয় আসামি গ্রেপ্তার

আ.লীগ সাংসদদের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে মুকুটের সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১০.৪৪ এএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুলকে নিয়ে সংবাদ সম্মেলন করে স্থানীয় সাংসদদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ ডিএস রোডস্থ দৈনিক সুনামগঞ্জের খবরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত প্রার্থী নূরুল হুদা মুকুট এ অভিযোগ করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল হুদা মুকুট সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় সাংসদরা অপর চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে বাড়িতে ডেকে নিয়ে ভুরিভোজ করিয়ে টিআর কাবিখার প্রতিশ্রুতি দিচ্ছেন। সাংসদদের ভয় ও প্রলোভনে স্থানীয় সরকার প্রতিনিধিরা এখন তটস্থ বলে মন্তব্য করেন তিনি। নূরুল হুদা মুকুট বলেন, সুনাসগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিকসহ আওয়ামী লীগের স্থানীয় সাংসদরা ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পক্ষে নানাভাবে কাজ করছেন। তারা চেয়ারম্যান মেম্বারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট আাদায়ের চেষ্টা করছেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!