1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহন চলছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ২.৪৫ এএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বন্দরনগরে ভোটারদের উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রের ১৩ হাজার চারটি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৪ লাখ ৭৪ হাজার ৯৩১ ভোটার নির্ধারণ করবেন কে হবেন তাদের মেয়র, কারা হবেন তাদের কাউন্সিলর। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নাকি বিএনপি সাখাওয়াত হোসেন খান জয়ী হবেন- এই জিজ্ঞাসার সুরাহা হবে কয়েক ঘণ্টার মধ্যেই।
এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।
নাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সম্প্রতি এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের রাশেদ ফেরদৌস ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!