1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সব্জি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ: কৃষিমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ৩.১৬ পিএম
  • ৬১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সব্জি উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ। দিনদিন সব্জি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি জানান।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘বাংলাদেশের কৃষি উন্নয়ন, প্রতিবন্ধকতাসমূহ ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।

সবজি উৎপাদনে বিশ্বের বুকে বাংলাদেশের স্থান তৃতীয় উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘সারা বিশ্বের মধ্যে আমরাই সবজি উৎপাদনে তৃতীয়। আলু উৎপাদনে আমরা সপ্তম স্থানে রয়েছি। এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তবে যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন, তারা এখনো বিভিন্ন সমস্যায় রয়েছেন। আমরা চেষ্টা করছি, কৃষকরা যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই ন্যায্যমূল্যে তাদের পণ্য বিক্রয় করতে পারেন। কারণ, কৃষকরা যদি ন্যায্যমূল্য না পান তাহলে তারা কেন কৃষি কাজ করবেন?’

কৃষকদের ক্ষতি করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার মানুষের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই কৃষিক্ষেত্রে বাংলাদেশ যেন একটি বৈপ্লবিক দেশ হিসেবে সুনাম অর্জন করতে পারে, সে চেষ্টাও করে যাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ক্রমশ জনসংখ্যা বাড়ছে। জমির পরিমাণ বাড়ছে না, বরং কমছে। শুধু তাই নয়, বাড়ি-ঘর,কল-কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান নতুন করে হওয়ায় আমাদের কৃষিজমি কমছে’।

‘এজন্যও আমাদের সমস্যায় পড়তে হতে পারে। আমরা তাই বৈজ্ঞানিকভাবে কিভাবে কৃষিজমিতে ফলন বাড়ানো যায়, সেটিরও চেষ্টা করছি’।

জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। যা মোকাবেলা করা আমাদের পক্ষে কঠিন। এর ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির ফলনে ইতোমধ্যেই সমস্যা তৈরি হয়েছে। যার উত্তরণে আমাদের গবেষকরা কাজ করছেন। এছাড়া মৌসুমে যে ফলন হওয়ার কথা সেটিতেও সমস্যা হচ্ছে। কারণ এখানেও জলবায়ু পরিবর্তন’।

সভায় আরও বক্তব্য দেন বিআইআইএসএস’র বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ, মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!