1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

পাগলায় গাছের সঙ্গে শত্রুতা: থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ৪.৪৭ পিএম
  • ৬০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, দক্ষিণ সুনামগঞ্জ::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় একটি মৎস খামারের ২ বছর বয়সী প্রায় ১৩৩টি আকাশি জাতের গাছ ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। সোমবার দিবাগত রাত শেষের দিকে এই ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছেন মৎস খামারের মালিক গোলাম মোস্তফা। এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ কেদার জমিতে প্রতিষ্ঠিত মৎস খামারের দক্ষিণ পাড়ে ২ বছর আগে লাগানো একই সারির ১৩৩টি আকাশি জাতের গাছের আগা ভেঙ্গে ফেলেছে দুবৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানেননা খামার মালিক।
এ নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় খামারের মালিক শত্রুমর্দন (বাঘেরকোনা) গ্রামের গোলাম মোস্তফা থানায় অভিযোগ করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন- ‘একজন থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবো।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!