1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ওসমানী বিমান বন্দরে সিলেটের নেতাদের দেখা দিলেন না শেখ রেহানা!

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ২.২৮ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
লন্ডন থেকে সোমবার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা শেখ রেহানা। এই খবর পেয়ে সিলেট আওয়ামী লীগের শীর্ষ চার নেতা তার সঙ্গে দেখা করতে যান। কিন্তু শেখ রেহানা তাদের দেখা দেননি বলে জানা গেছে।
জানা গেছে সোমবার দুপুরে শেখ রেহানার সঙ্গে দেখা করতে বিমান বন্ধরে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সহ-সভাপতি আশফাক আহমদ। তারা তার স্বাক্ষাৎ কামনা করলেও রহস্যজন কারণে তিনি তাদের দেখা দেননি বলে জানা গেছে। শেখ রেহানা ওসমানী বিমান বন্ধরে প্রায় ১ ঘন্টা যাত্রা বিরতি করলেও তিনি আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে দেখা না দেওয়ার বিষয়টি সিলেট আওয়ামী লীগে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য সোমবার দুপুরে শেখ রেহানা যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের বিজি-০১৬ ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে আসেন। তার সাথে পরিবারের আরো ৭ সদস্য ছিলেন।
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, ‘আমরা ওসমানী বিমানবন্দরে গিয়েছিলাম। তবে শেখ রেহানার সাথে আমাদের দেখা হয়নি। তিনি বিমান থেকে নামেননি।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!