1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

যৌন নিপীড়ক ব্র্যাকের কর্মকর্তার শাস্তির দাবিতে প্রীতিলতা ব্রিগেডের মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৬.২৩ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ব্র্যাকের কর্মকর্তা যৌন নিপীড়ক শহীদুল ইসলামের অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রীতিলতা ব্রিগেড সুনামগঞ্জ জেলা সংসদ। শনিবার বেলা সাড়ে ১১ টায় আলফাত উদ্দিন চত্ত্বরে (ট্রাফিক পয়েন্ট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রীতিলতা ব্রিগেডের আহবায়ক সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমাইয়া আফরিন এর সঞ্চলনায় মানববন্ধনে বক্তারা বলেন, ব্র্যাক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তার সহযোগীরা মিলে ব্র্যাক অফিসে চাকরীরত আয়েশা সিদ্দিকা এ্যানি সহ নারী কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করতো। শহীদুল ইসলাম নারী কর্মীদের কুপ্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজী না হলে মানসিকভাবে নির্যাতন করতেন। ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায়কৃত নারী কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ আনতেন। এর প্রতিবাদ যে সব নারী কর্মীরা করতো তাদের চাকরি থেকে ছাটাই করার ব্যবস্থা করতেন। শহীদুল ইসলামের সাথে ওয়েজখালী ব্র্যাক অফিসের আরো কয়েকজন জরীত।
নেতৃবৃন্দ আরো বলেন, বিভিন্ন সময় অনেক এনজিওতে চাকরীরত নারী কর্মীদের বিভিন্নভাবে নির্যাতনের খবর আমরা পাই। যারা প্রতিবাদ করে তাদের চাকরী থেকে ছাটাই করা হয়। যদি শহীদুল ইসলামের অপকর্মের সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনা না হলে সামনে প্রীতিলতা ব্রিগেড আরো কঠোর কমসূচির ডাক দেবে। নারীদের কাজের জায়গা নিরাপদ করতে প্রয়োজনে সারা বাংলাদেশে আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রীতিলতা ব্রিগেডের সদস্য তামান্না আক্তার, রেজিনা বেগম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, সাধারণ সম্পাদক আসাদ মনি, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়, সুনামগঞ্জ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের আহবায়ক নাসিম চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!