1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে পানসীসহ তিন রেস্টুরেন্টকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৪.৫৭ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নোংড়া পরিবেশে খাবার তৈরিসহ নানা অভিযোগে সুনামগঞ্জের তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্য রাখায় ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ২৫ ভাগ অর্থ ভোক্তাকে দিয়েছে অধিদপ্তর।
বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কুটুম বাড়ি, ভাই ভাই ও পানসি রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
ক্রেতাদের কাছ থেকে খাদ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্য রাখায় শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ ভাগ টাকা ভোক্তা ওবায়দুর রহমান কুবাদকে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শহরের ভাই ভাই রেস্টুরেন্টকে ৮ হাজার এবং পানসী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!