1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে ৩৯ তম বিসিএস’র পদায়নকৃত চিকিৎসকদের সংর্বধনা দিলো বিএমএ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১১.২৩ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ বিএমএ’র পক্ষ থেকে সুনামগঞ্জ জেলায় ৩৯ তম বিসিএস এর পদায়ন কৃত চিকিৎসকদের সংর্বধনা অনুষ্ঠান গত ১৯ ডিসেম্বর রোজ বৃহষ্পতিবার লতিফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএমএ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এস এম মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোনাওয়ার আলী, ডা. আলী নূর, ডা. ননী ভূষন তালুকদার, ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, ডা. বিশ্বজিৎ গোলদার।

সুনামগঞ্জ বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জের ইউএইচএফপিও ডা. জসীম উদ্দিন শরীফী, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএইচএফপিও ডা. সৌমিত্র চক্রবর্তী, দিরাই উপজেলার ইউএইচএফপিও ডা. মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলার ইউএইচএফপিও ডা. মধু সূদন ধর, মেডিসিন বিশেষজ্ঞ ডা. অতনু ভট্টাচার্য্য, ডা. গৌতম তালুকদার, ডা. বাদল চন্দ্র বর্মন, গাইনী বিশেষজ্ঞ ডা. মোজাফফর হোসাইন, ডা. অতুল কুমার মজুমদার, দন্ত বিশেষজ্ঞ ডা. সুমন্ত কুমার গাইন, শিশু বিশেষজ্ঞ ডা. এনামুল হক সহ অন্যান্য চিকিৎসকগন।
বিএমএ সভাপতি ডা. আব্দুল হাকিম সুনামগঞ্জ জেলায় আগত সকল নতুন চিকিৎসক দের অভিনন্দন জানান। তাহাদের দায়িত্ব সততা ও নিষ্টার সহিত পালনের পরামর্শ দেন। সেই সাথে ডাক্তারদের সকল বিপদে আপদে সুনামগঞ্জ বিএমএ পাশে থাকবে বলে আস্বস্থ্য করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!