1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

দোয়ারাবাজারে দপ্তরি কর্তৃক প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষিত

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০১৬, ৩.১০ পিএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক প্রথম শ্রেণি পড়–য়া এক কন্যাশিশু ধর্ষিত হয়েছে। সোমবার বিদ্যালয় চলাকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর দপ্তরি এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
জানা গেছে দীর্ঘ একমাস ছুটি শেষ সোমবার বিদ্যালয় খুলে। সকালে ওই বিদ্যালয়ের দপ্তরি চাইর গাঁও গ্রামের সুরুজ আলী মেম্বারের পুত্র দুলাল মিয়া (২৪) প্রথম শ্রেনিতে পড়–য়া এক ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয়ের ছাদে নিয়ে যায়। সেখানে নিয়ে তার মুখ বেধে জোরপূর্বক ধর্ষন করে। এসময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে বখাটে দপ্তরি মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা ছাদে এসে ছাত্রীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দোয়ারাবাজার থানার ওসির দায়িত্বে থাকা এসআই শামীম আখঞ্জী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!