1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে গোপন বৈঠককালে থেকে জামায়াত-শিবিরের আমির-সভাপতিসহ ১১ নেতা আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ৪.০৫ পিএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা জামায়াতে ইসলামীর দুই আমিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১১জন নেতাকর্মীকে আটক করেছে দিরাই থানা পুলিশ। এসময় তাদের কািছ থেকে বিপুল পরিমাণ দলীয় বইপত্র উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেলে দিরাই উপজেলা পরিষদসড়কের ইউসুফ মঞ্জিলের একটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে তারা গোপন বৈঠক করছিল।
আটককৃতরা হলেন শাল্লা উপজেলা জামায়াতের আমির হাফিজ নুরুল আলম সিদ্দিকি, দিরাই উপজেলা আমির কামাল হোসেন, দিরাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ও লাইসিয়াম প্রি-ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল লুৎফুর রহমান, জামায়াতের সদস্য আব্দুল কুদ্দুস, আব্দুস শহীদ, আব্দুল আউয়াল, শওকত সরদার, রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রহিম ও দিরাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শফিউল আলম।
দিরাই থানা পরিদর্শক (এসআই) শাহআলম জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলা রোডের ইউসুফ মঞ্জিলের একটি বাসায় গোপনে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিল। শনিবার বিকেলে গোপন বৈঠকের খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। সেখানে তাদের দলীয় প্রচুর বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চালান দেওয়া হবে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) তাদেরকে দিরাই থানায় আটকে রাখা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!