1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

নীতিমালা বহির্ভূত গলগলিয়া বিল পারমিট দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০.০৬ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পার্শ্ববর্তী গলগলিয়া বিল নীতিমালা বহির্ভুত পারমিট দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে অপর একটি মৎস্যজীবি সমিতির লোকজন ক্ষোভ প্রকাশ করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
আজ বুধবার টাংগুয়ার হাওর কাউহানি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার টাঙ্গুয়ার হাওর পার্শ্ববর্তী গলগলিয়া বিলটি পারিমট নেয়ার জন্য বিলের নিকটবর্তী টাংগুয়ার হাওর কাউহানি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ আবেদন করেন। পারমিট নীতিমালা অনুযায়ী নিকটবর্তী ও এক সমিতিকে একটি বিল পারমিট দেয়ার কথা থাকলেও নীতিমালা বহির্ভুত লামাগাঁও সমিতিকে গলগলিয়া বিলের পারমিট দেওয়া হয়েছে। একই লামাগাঁও সমিতিকে আবার ছাত্তার বিলটিও পারমিট দেয়া হয়েছে। এক সমিতিকে দুইটি বিলের পারমিট দেওয়া সম্পুর্ন অবৈধ দাবি করে গলগলিয়া বিলের পারমিট বাতিল করে টাংগুয়ার হাওর কাউহানি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে পারমিট দেয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে টাংগুয়ার হাওর কাউহানি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি রফিকুল ইসলাম বলেন, নীতিমালা অনুযায়ী গলগলিয়া বিলটি আমাদের সমিতিকে পারমিট দেওয়ার কথা থাকলেও গোপন অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে লামাগাঁও সমিতিকে পারমিট দেয়া হয়েছে। যার ফলে আমার সমিতির মৎস্যজীবীদের সারা বছরের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাচ্ছে।
তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান জানান, অনেক সময় একই সমিতিকে একাধিক বিল পারমিট দেওয়া যায়। আর এ বিষয়টি সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিল পারমিটের ক্ষেত্রে গোপন কোন লেনদেন হয়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!