1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিজয়ের প্রথম প্রহরে সবার আগে শহিদ মিনারে সুনামগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ৭.২৩ পিএম
  • ৪৪৩ বার পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার::
মহান বিজয়ের প্রথম প্রহরে সবার আগে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সুনামগঞ্জ প্রেসক্লাব। রাত ১২টার পর পর প্রথম প্রহরে প্রেসক্লাব নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সমকাল এটিএন প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, সহ সভাপতি কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, সাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি এ কে এম মহিম, যমুনা টিভি ও বিডিনিউজ প্রতিনিধি এবং যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও যুগ্ম সম্পাদক বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি এ আর জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক ভোরের কাগজ ও ইনডিপিন্ডেন্ট প্রতিনিধি জাকির হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ডিবিসি প্রতিনিধি আমিনুল ইসলাম, ক্রিড়া সম্পাদক বাংলানিউজ প্রতিনিধি আশিকুর রহমান পীর প্রমুখ।
এদিকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল-নপ্রবাসী সাংবাদিক ইমামুজ্জামান চৌধুরী মহি, প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও প্রথম আলো প্রতিনিধি খলিল রহমান, কার্যনির্বাহী সদস্য মাছরাঙা ও জনকণ্ঠ প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, একতা প্রতিনিধি এনাম আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন, মাহবুবুল হাছান শাহীন, একাত্তরের কথা প্রতিনিধি আহমদ মোস্তফা রাজী, জাগো নিউজ প্রতিনিধি মোশাইদ রাহাত, আব্দুল শহিদ, দিলাল আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!