1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে বিজয় দিবসের আলোচনা কমিটির সভাপতি রাজাকার পুত্র!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ১.৫৩ পিএম
  • ৪৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে চিহ্নিত স্বাধীনতাবিরোধী ও তালিকাভূক্ত দালাল রাজাকার আব্দুল বারী চৌধুরীর ছেলে রফিকুল ইসলাম বিন বারীকে আসন্ন বজয় দিবসের আলোচনা উপ-কমিটির আহ্বায়ক মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। গত মাসে বিজয় দিবসের আনুষ্ঠানিক সভা করে এই অনুমোদন দেয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। উল্লেখ্য জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
জানা গেছে গত ১৫ নভেম্বর জামালগঞ্জ বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন উপকমিটি অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের আলোচনা উপকমিটিতে আহ্বায়ক মনোনীত করা হয় রফিকুল ইসলাম বিন বারীকে। এই কমিটিতে ১০জন সদস্য রয়েছেন।
এদিকে এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু রফিকুল ইসলাম বিন বারীর প্রভাবের কারণে তারা অনেকেই মুখ খুলে কথা বলতে পারছেন না।
এ বিষয়ে রফিকুল ইসলাম বিন বারীর মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, গত মাসে মিটিংয়ে উন্মুক্ত আলোচনায় এই কমিটি গঠিত হয়েছে। সভায় উনাকে সভাপতির প্রস্তাব দিয়েছেন উপস্থিত লোকজনই। কেউ বাধা দেয়নি। তাছাড়া কেউ আমাকে তার পরিবারের স্বাধীনতাবিরোধীতার বিষয়টিও অবগত করেনি।
জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, আব্দুল বারী চৌধুরী একাত্তরের দালাল ও রাজাকার ছিলেন। তার ছেলে হলেন রফিকুল ইসলাম বিন বারী। তবে কে কাকে সভাপতি বানায়, দায়িত্ব দেয় আমাদেরকে জিজ্ঞাসা করেনা।

উল্লেখ্য দালাল আব্দুল বারী একাত্তরে গণহত্যা, নারীনির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। তার দালালি ও রাজাকার বাহিনীর প্রসঙ্গ মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু ও আবু সুফিয়ানের গ্রন্থে উল্লেখ আছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!