1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ জেলা কারাগারে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯, ২.০৭ এএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারের কিশোর সংশোধনাগারের পাঠাগারেই এটি প্রতিষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কারাগারের বন্দিরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সাহিত্য সংস্কৃতি ও দেশপ্রেমিক নেতাদের রচনাবলি পড়ার সুযোগ পাবেন। সুধীজন কারাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ-মাদরাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপিত হচ্ছে। এতে বঙ্গবন্ধুর জীবন-কর্ম, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম নিয়ে রচনাবলিসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বই থাকছে। থাকবে স্থানীয় লেখকদের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক রচনাবলি। থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের স্থিরচিত্র, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের ছবির সমাহার।
জানাযায়, কারাগারে অনেক বন্দি ও হাজতি নীরবে সময় কাটান। এতে মনস্তাত্বিক নানা রোগে ভোগেন। বই পড়ার সুযোগ থাকলে আগ্রহীরা বই পড়ে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি নিজেদেরও সংশোধনের সুযোগ সৃষ্টি করতে পারেন। বিশেষ করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধসহ শিল্প-সাহিত্যের রসাস্বাদনের মাধ্যমে তারা নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন। এতে তাদের সময়ও ভালো কাটবে। এসব চিন্তা থেকেই সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ কারাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের উদ্যোগ নেন। পরে কারা কর্তৃপক্ষও এ বিষয়ে আগ্রহী হয়ে কর্নার স্থাপনের কাজ শুরু করেছে। বিজয়ের মাসেই এটি উদ্বোধন হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ জেল সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, জেলা প্রশাসক মহোদয় কারাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়ার পর আমরা কাজ শুরু করেছি। আমাদের কিশোর সংশোধনাগারের যে কক্ষ রয়েছে সেখানেই এটি স্থাপিত হবে। বন্দি ও হাজতিদের জন্য নতুন বই আনা হবে। যাতে তারা ইচ্ছেমতো বই পড়ে আনন্দে সময় কাটাতে পারেন। বিজয়ের মাসেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন হচ্ছে। কারাগারেও এটি স্থাপিত হবে। এ উপলক্ষে কাজ শুরু হয়েছে। বন্দিরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ইতিহাস ও সাহিত্যের বই পড়ে নিজেদের জ্ঞান বৃদ্ধি করে জীবন পরিবর্তনের সুযোগও পাবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!