1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মুকুট-ইমন প্রতিমন্ত্রী এমএ মান্নানের সঙ্গে দেখা করে সহায়তা চাইলেন

  • আপডেট টাইম :: রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ২.৪৭ এএম
  • ৬০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপির সঙ্গে পৃথকভাবে শুক্রবার রাতে দেখা করে নির্বাচনে সহযোগিতা চেয়েছেন। মন্ত্রী’র ডুংরিয়ার বাড়ীতে গিয়ে দুই প্রার্থী-ই দেখা করে আসন্ন নির্বাচনে তাদের সমর্থন জানানোর অনুরোধ জানান।
সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সঙ্গে প্রথম দেখা করেন। এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম।
রাত ১০ টায় দেখা করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা যুব লীগের সহ সভাপতি প্রভাষক নূর হোসেন, যুব লীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!