1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু: প্রথম দিন চ্যাম্পিয়ন বিশ্বম্ভরপুর

  • আপডেট টাইম :: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ১.১১ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে

স্পোর্টস রিপোর্টার::
জেলার ১১ উপজেলাকে নিয়ে সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। প্রথম দিনের খেলায় ২-০ গোলে জামালগঞ্জকে পরাজিত করেছে বিশ্বম্ভরপুর উপজেলা। খেলায় হাজারো দর্শক উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামবাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এখন গৌরব হারাতে বসেছে। তৃণমূল পর্যায়ের এমন উদ্যোগ সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। এমন আয়োজন থেকেই আগামীর ভালো খেলোয়াড়ও উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।
উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রিড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, এডভোকেট নানু মিয়া, জিএম তাশহিজ প্রমুখ।
এদিকে উদ্বোধনী খেলায় অংশ নেয় বিশ্বম্ভরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা। জামালগঞ্জ উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় বিশ্বম্ভরপুর উপজেলা। উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলের খেলোয়াড়রা মরিয়া হয়ে প্রতিপক্ষের গোলপোস্টে বল দিতে চেষ্টা করে। অবশেষে বিজয়ী হয় বিশ্বম্ভরপুর উপজেলা। বৃহষ্পতিবার তাহিরপুর ও তাহিরপুর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!