1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

প্রাথমিক সমাপনী পরীক্ষা: সুনামগঞ্জে ৩ হাজার ২৮৫ জন অনুপস্থিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৩.৩৭ পিএম
  • ৪১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়নি ৩ হাজার ২৮৫ শিক্ষার্থী। ৪৭ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৪৩ হাজার ৭৫৪ জন। উপস্থিতির হার ৯৩.০২। পরীক্ষায় অংশগ্রহণ ও অনুপস্থিতির দিক দিয়ে মেয়েদের হার বেশি। পরীক্ষায় ১ হাজার ৬৮২জন মেয়ে ও ১ হাজার ৬০৩জন ছেলে অনুপস্থিত ছিল। এদিকে উপস্থিতির দিক দিয়ে সবচেয়ে কম শিক্ষার্থী অংশ নিয়েছে দিরাই উপজেলায়। এ উপজেলায় উপস্থিতিতির হার ৮৯.৬৮। সবচেয়ে বেশি উপস্থিতির হার জগন্নাথপুর উপজেলায়। এ উপজেলায় উপস্থিতির হার ৬৫.৬২। জেলায় এবার ৪৭ হাজার ৩৯জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। অন্যদিকে ইবতেদায়িতে ৫৫৮ জন ছাত্র ছাত্রী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৮৬।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় প্রাথমিক সমাপনীর ১৮৭টি কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় ৪৩ হাজার ৭৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। সুনামগঞ্জ সদর উপজেলায় ৯৫.৪৭, দোয়রাবাজারে ৯২.২২, বিশ্বম্ভরপুরে ৯১.৬১, ছাতকে ৯৪.২৫, তাহিরপুরে ৯১.৫৭, জামালগঞ্জে ৯২.৮৬, ধর্মপাশায় ৯৩.৬৫, শাল্লায় ৮৯.৯৮, দক্ষিণ সুনামগঞ্জে ৯১.৬৯ ভাগ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় অংশ না নেওয়ায় শিক্ষার্থীরা ঝরে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ৯৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইবতেদায়িতে মোট ৩ হাজার ৫৭৬জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে রেজিস্ট্রেশন করেছিল ৪ হাজার ১৩৪ জন। ২৪০জন ছাত্রী ও ৩১৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান বলেন, জেলায় শান্তিপূর্ণবাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে যারা পরীক্ষায় অংশ নেয়নি তাদের ঝরে পড়ার আশঙ্কা কম। কারণ কারণ এরা আগামীতে অংশ নিতে পারবে। তাছাড়া অনেকে বিভিন্ন কারণে এলাকা থেকে চলে যাওয়ার কারণেও অংশ নিতে পারেনি। তাদেরকে আগামীতে পরীক্ষায় অংশগ্রহণ করতে উদ্যোগ নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!