1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬, ২.১৯ পিএম
  • ৬৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবসে ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’-এই শ্লোগান নিয়ে প্রতিবছরের মত এবছরও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ’র উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার দিবসটি উপলক্ষে সনাক সুনামগঞ্জ দিনব্যাপি বিভিন্ন্ কর্মসূচি আয়োজন করে। সকাল ৯:৩০ ঘটিকায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালী বের করে। র‌্যালিটি কাজির পয়েন্ট সনাক কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে শহীদ জগৎজ্যোতি পাঠাগার হলরুমে আলোচনা সভা আয়োজন করে। সনাক সদস্য খলিল রহমানের সঞ্চালনায় এবং সনাক সভাপতি মো: গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার বলেন, পরিবার থেকেই শিশুদেরকে দুর্নীতি প্রতিরোধে সচেতন করতে হবে।দুর্নীতির বিরুদ্ধে বিবেককে জাগ্রত করতে হবে। শুধু প্রশাসন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই বলা যাবে না যে, সুনামগঞ্জ জেলা দুর্নীতির বিরুদ্ধে চলে গেল। দুর্নীতি প্রতিরোধে সবাইকেই এগিয়ে আসতে হবে।
দিবসটি উপলক্ষে একই দিন বিকাল সাড়ে ৪ টায় পৌর চত্ত্বরে সুনামগঞ্জ ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস এর পরিবেশনায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শন করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!