1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আপনার সামান্য সহায়তাই বাঁচাতে পারে হতদরিদ্র মেধাবী ছাত্র রিয়াদকে

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬, ২.০৫ পিএম
  • ৬২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রিয়াদ আহমেদ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধামোধরতপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে দেখলে মনে হয় সদ্য কুসুমের ভেতর থেকে বেরিয়ে এসেছে ফুটফুটে এক শিশু। অন্তর্ভেদী চাহনি দৃষ্টি কেড়ে নেয়। সতত চঞ্চল। সারাক্ষণ স্কুল ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে হৈচৈ আর গোল্লাছুটে মাতিয়ে রাখে। পড়ালেখায়ও ভালো। তাই বিদ্যালয়ের সকল শিক্ষকই তাকে ¯েœহ করেন। সদা চঞ্চল এই কোমলমতি হাসি হাসি মুখের শিশুর ঠোটের হাসি মিইয়ে যেতে বসেছে। দূরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে এখন সারাক্ষণ বিছানায় শায়িত থাকে।
রিয়াদ আহমেদ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২২ নং ওয়ার্ডে ডাক্তার প্রসেনজিৎ দে’র তত্বাবধানে চিকিৎসায় নিয়োজিত। তার হতদরিদ্র পিতা আবুল কালামের পক্ষে চিকিৎসা ব্যয় সংকুলান করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তমানদের সহায়তা কামনা করেছে তার পরিবার।
কোমলমতি রিয়াদ জানেনা তার কঠিন রোগের কথা। এই কঠিন রোগ বুঝার ক্ষমতাও নেই তার। তাই দ্রুত সেড়ে ওঠবে এমনটাই ভাবছে সে। তবে ডাক্তাররা জানিয়েছেন টানা তিনমাস তার চিকিৎসার প্রয়োজন। পরে তিন বছর তাকে ডাক্তারের তত্বাবধানে থাকতে হবে।
রিয়াদের পিতা জানান, ডাক্তার তাকে জানিয়েছেন রিয়াদকে বাঁচাতে হলে প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এই টাকা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। সহায়তার জন্য পরিবার সমাজের বিত্তবানদের সাহায্য প্রয়োজন। সহায়তার জন্য এই নম্বরে ০১৭৫৪৮৮৯১২৩ যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।
আসুন, একজন কোমলমতি শিক্ষার্থীর পাশে দাড়াই। সাধ্যমতো তাকে সহায়তা করে নিষ্পাপ সুন্দর জীবনে ফিরতে সহায়তা করি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!