1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

সুনামগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবসে আলোচনা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ৪.০০ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে জাতীয় চার নেতার স্মরণে ও জাতীয় জেল হত্য দিবস পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ উপলক্ষে জেলা শহরের বিভিন্ন স্থানে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আলাদাভাবে এ উপলক্ষে আলাদাভাবে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংঙ্গালী জাতিকে পঙ্গু করে দিতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসতে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহজমানকে হত্যা করেছিল দেশবিরোধী ঘাতকরা। এরাই নীল নকশা হিসেবে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বক্তারা বলেন, খুনি মোস্তাক চক্র এখনও ঘাপটি দিয়ে বসে আছে বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনীষ্ট করার চেষ্টা করছে। এরা দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও দফতর সম্পাদক এডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, অ্যাডভোকেট অবনী মোহন দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জেলা আওয়ামী লীগের ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল আজাদ নোমান, আওয়ামী লীগ নেতা রেজাউল আলম নিক্কু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম প্রমুখ।
এদিকে জেলা যুবলীগ শহরের রমিজ বিপণিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সকালে পৃথক আলোচনাসভার আয়োজন করে। আলোচনাসভায় বক্তব্য দেন শীতেষ তালুকদার মঞ্জু, নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, রনজিত চৌধুরী রাজন প্রমুখ।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রবিবার সন্ধ্যায় রমিজ বিপণিতে আলোচনাসভার আয়োজন করে। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ চৌধুরী, সামিয়ান তাপস, শামীম আহমদ, জাহির আলী খান, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, বিশ^ম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!