1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

সুনামগঞ্জ মুক্ত দিবসে যোদ্ধাপরাধীদের প্রতীকি ফাঁসি কার্যকর করলেন মুক্তিযোদ্ধারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬, ৮.০৫ এএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বানে মুক্তিযোদ্ধা-জনতা এতে অংশ নেন। বর্ণাঢ্য র‌্যালিতে মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীর আতœসমর্পন ও যোদ্ধাপরাধীদের প্রতীকি ফাঁসি কার্যকর করেন। এই চরিত্রে মুক্তিযোদ্ধারা নিজেরাই অভিনয় করেন। মুক্তিযোদ্ধাদের প্রতীকি এই অভিনয় উপভোগ করেন জনতা।
দুপুর ১২টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ফের কার্যালয়ে এসে পথসভায় শেষ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হাজী নূরুল মোমেন, সদর উপজেলা কমান্ডের সভাপতি আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মোজাহিদ আলী, আতাউর রহমান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!