1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে উইক্লীফ সীম মেমোরিয়ালের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বাঙ্গালভিটা জয়ী

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৫.২৫ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি :
”মাদক নয় খেলাধুলাই হোক বিনোদনের মাধ্যম” এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলার আদিবাসী পল্লীতে মাস ব্যাপী উইক্লীফ সীম যুব সংঘের আয়োজনে ও সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্’র সার্বিক সহযোগীতায় ইউক্লীফ সীম মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী রাজাই ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় তাহিরপুর উপজেলার আনন্দপুর আদিবাসী যুব সংঘকে ৩-০ গোলে হারিয়ে পাশর্^বর্তী ধর্মপাশা উপজেলার বাঙ্গালভিটা আদিবাসী যুব সংঘ জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স অপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এ্যান্ড্রো সলোমার,উইক্লীফ যুব সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক মিখাইল দিও, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, কামাল হোসেন রাফি, আবির হাসান মানিক, স্থানীয় ইউপি সদস্য স¤্রাট মিয়া, আদিবাসী নেতা সঞ্জীব ডালবত, নিপুন বনোয়ারী, নিউটন আজিম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!