1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তুহিনের ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সুনামগঞ্জে শুভসংঘের মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ৬.৩২ এএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রতিপক্ষকে ফাঁসাতে দিরাইয়ে শিশু তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং যথাযত তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে খুনীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে কালের কণ্ঠ শুভসংঘ এই কর্মসূচি পালন করে। কর্মসুচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। বক্তারা দিরাইয়ে ইতোপূর্বে প্রতিপক্ষকে ফাঁসানোর যতগুলো হত্যাকা- ঘটেছে সবগুলোর পুনতদন্তেরও দাবি জানান। এই মামলায় দ্রুত সময়ে যথাযত প্রক্রিয়ায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, কমরেড অমরচান দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, এডভোকেট মো. বুরহান উদ্দিন, শিক্ষক শাহজাহান সিরাজ, সাহেরিন চৌধুরী মিশুক, সাংবাদিক শহিদনূর আহমদ, সারোয়ার হোসেন, ছাত্র নেতা আসাদ মনি, ছাত্র নেতা নূরজাহান সাদেক নূরী প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামাল আহমেদ, হাসান আহমেদ, সাংবাদিক অরুণ চক্রবর্তী, রাজীব, মিল্লাত আহমেদ, প্রলয় দাস, সাকিবুল ইসলাম আরিফ, শাকিল আহমেদ, হীরা প্রমুখ।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর ভোররাতে দিরাই উপজেলার খেজাউড়া গ্রামের শিশু তুহিনকে বাবা চাচা মিলে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় বাবা ও দুই চাচাকে তিন দিনের রিমা-ে নেওয়া হয়েছে। এক চাচা ও চাচাতো ভাই হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!