1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শাল্লা কল্যাণ সমিতির সম্মেলন সুনামগঞ্জে এনসিপির বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল কীর্তন শেষে বাড়ি ফেরার পথে জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২: স্বজনদের কান্নার রোল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সুনামগঞ্জসহ সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি কাল থেকে

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ৩.৪৮ পিএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রাথমিক শিক্ষকদের ধর্মঘট শুরু আগামীকাল (সোমবার) থেকে। বেতন বৈষম্য নিরসন তথা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবি মেনে নেয়া না হলে ১৫ অক্টোবর ৩ ঘণ্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর নিজ বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা।
এরপরও দাবি না মানা হলে আগামী ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষক মহাসমাবেশ ও বিক্ষোভ সহ লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে তারা। সুনামগঞ্জের স্কুল গুলোতেও স্কুল চলাকালে ধর্মঘট পালন হবে বলে জানা গেছে। স্থানীয় শিক্ষক নেতারা ধর্মঘট পালন করতে সুনামগঞ্জের সকল বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (তোতা-গাজী), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আতিক-কাশেম), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আনসারী-আব্দুল্লাহ), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (শামসুদ্দিন-ছাবেরা), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (জাহিদুর রহমান), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (বদরুল-দেলোয়ার), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফ্রন্ট (খালেদা- মোজাম্মেল), গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি (খালেক), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম (হক-সিরাজ) এ ১০টি সংগঠনকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠনের ঘোষণা দেয়া হয়। পরে পুল প্রাথমিক শিক্ষক সমিতি ও প্যানেল প্রাথমিক শিক্ষক সমিতিসহ ৩ টি সংগঠন এই ঐক্য পরিষদে যোগ দিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!