1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে নয়া পর্যটন স্পট ‘লাল শাপলার বিকি বিল’র উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ১২.৪৬ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাচীন বাংলার জনপদ হলহলিয়া রাজবাড়ির পাশে লাল শাপলার বিকিবিলকে আনুষ্ঠানিক নতুন পর্যটন এলাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে জেলা প্রশাসন। সম্প্রতি প্রায় ১৩ একর জলাভূমি নিয়ে বিস্তৃত বিকিবিলে লাল শাপলার বিপুল সমারোহের কারণে পর্যটকদের দৃষ্টি কেড়েছে। শনিবার পর্যটকদের আকৃষ্ট করতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আনুষ্ঠানিকভাবে পর্যটন স্পট হিসেবে উদ্বোধন করেন এই বিলের। এসময় পর্যটকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম নিয়ে বিকিবিলের অবস্থান। উত্তরে মেঘালয় পাহাড়। বাদাঘাট টেকেরঘাট সড়কের ধারে অবস্থিত বিকিবিলে প্রায় দেড় যুগ ধরে নিয়মিত শাফলা ফুটে স্থানীয়দের মুগ্ধ করে আসছিল। সম্প্রতি পর্যটকদের দৃষ্টি কাড়ে বিলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত লালেলাল শাপলা বাগানের মনোহর ছবি প্রচার পায়। এতে ঢল নামে পর্যটকদের। পর্যটকদের দৃষ্টি আরো আকর্ষণ করতে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পর্যটন স্পট ‘লাল শাপলার বিকি বিল’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, ট্যাকেরঘাট খনিজ প্রকল্প, শহিদ সিরাজ লেক, হলহলিয়া রাজবাড়ি, যাদুকাটা নদী, বারেকের টিলা, শিমুল বাগানের পর নতুন সংযোজন বিকিবিল। এই নতুন স্পট পর্যটনের নতুন সম্ভাবনাকে জাগিয়েছে। তিনি এই এলাকার রাস্তাঘাট উন্নয়নে জেলা প্রশাসন উদ্যোগ নিবে বলে জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!