1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটের জিন্দাবাজারে দুবৃত্তরা কুপিয়ে হত্যা করলো দোয়ারাবাজারের শিক্ষার্থীকে

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬, ৬.১২ পিএম
  • ৫০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সিলেট নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সিলেটে অধ্যায়নরত কমার্স কলেজের এক ছাত্রকে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টায় জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনে ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. মেজবাহ উদ্দিন (২২)। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রহমত উল্লাহর ছেলে। তিনি সিলেট কমার্স কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিন্দাবাজার কাস্টমস কার্যালয়ের সামনে ফুটপাতের উপর মেজবাহ উদ্দিনের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তার গলার বাম পাশে আঘাত করলে গুরুতরভাবে আহত হন মেজবাহ। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রকাশ্যেই মেজবাহ উদ্দিন আততায়ীরা হত্যা করেছে। ঘটনার পেছনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি। নিহত শিক্ষার্থীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!