1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বড়কাপনে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ১.২৪ পিএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন এলাকায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর বিকেলে আরেকজন মারা যান। এলাকাবাসী ঘাতক ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে  সিলেট থেকে সুনামগঞ্জে আসার পথে একটি যাত্রীবাসী বেপরোয়া বাস দুই পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের সমছু মিয়ার পুত্র নাদিম আহমদ (১০)। একই গ্রামের মৃত মছক আলীর স্ত্রী কাঁচা মালা বেগম (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতকের জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর হোসেন বলেন, বাসচালক নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেক নারীর মৃত্যু হয়। কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক পারভেজকে আটক করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!