1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে এমপি মানিকের বাড়িতে ধরা পড়ল ৮ বিষাক্ত সাপ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৫.৪৫ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ছাতকে এমপি মুহিবুর রহমান মানিকের গ্রামের বাড়িতে ধরা পড়েছে গোখরাসহ বিভিন্ন প্রজাতির ৮টি বিষধর সাপ। সোমবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের এমপি মুহিবুর রহমান মানিকের বাড়ি থেকে এসব সাপ ধরেন ওঝা ও তান্ত্রীক বুরহান উদ্দিন জালালী। এসময় উৎসুক জনতা সাপ ধরা দেখতে এ বাড়িতে এসে ভির জমায়। বিশাল এ বাড়ির চতুর্দিকে প্রচুর ঝুপ-ঝাড় ও গাছ-গাছড়া থাকায় বিষাক্ত সাপ এখানে নিরাপদে চলাফেরা করছিল। শনিবার সকালে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে জালালীর নেতৃত্বে একটি সাপুড়ে দল ৩টি গোখরা, ৩টি আলদ ও ২টি দাড়াইস জাতীয় সাপ ধরে। সাপ ধরায় সহযোগী হিসেবে সাপুড়ে জুবায়ের হোসেন জালালী, ইয়াকুব আলী, আতিক হাসান ও মানিক মিয়া জালালীকে সহযোগিতা করেন। এ সময় উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!