1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দোয়ারাবাজার সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ২.১৫ পিএম
  • ৫০৫ বার পড়া হয়েছে

আশিস রহমান::
সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র’র দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুর ১২:০০ টায় দোয়ারাবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক সারদা বাবু, কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসাইন, ডিগ্রী পরিক্ষার্থী শিপন, মারুফ, বাবলু, সঞ্জয়, আব্দুল হক, আবুল খয়ার, মিনারা বেগম, শিতন দাস, জরিনা, রিনা, ডলি বেগম, মনি বেগম, জবা, রুমা প্রমুখ। বক্তারা বলেন, দোয়ারবাজার থেকে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরে ছাতক উপজেলার  গোবিন্দগঞ্জে গিয়ে অনেক কষ্ট করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা হওয়ায় রীতিমতো কষ্ট করে ঝুঁকি নিয়ে অনেকের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব হয় না। বক্তারা অনতিবিলম্বে দোয়ারবাজার সরকারি কলেজে ডিগ্রী পরীক্ষার পৃথক কেন্দ্রের দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!