1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

পাভেল পার্থ’র দশটি কবিতা

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জুলাই, ২০১৬, ২.৫৬ পিএম
  • ৭৭৩ বার পড়া হয়েছে

Hiron Mitrer Chitar zangal

আয়রে তই তই

ধুম মাঝদরিয়ায়
ঘুমিয়ে যাই লবণের ডানায়।
দেখি
মৎস্যকুমারের লেজের ডগায়
লেগে আছে
হীরামনপাখির বাসী কাজল

২
ঘূর্ণনের পর
একটা হাঁসের অধিক
আর কিছুই থাকে না
আমার চঞ্চু কি গ্রীবায়

৩
হুল্লোড় নিয়ে আকাশের
নিচে বসে পড়ি
তারপর ক্রমান্বয়ে
শরীর জুড়ে ঢেকে দিই
কবরের গোপনতা
৪
অতঃপর
ঈশ্বর আমার শরীর চুম্বন
করলেন,
সারাটা রাত অশুচি হয়ে
রইলাম।
ভোরে নদীর ঘাটে
জলে নামা বারণ হলো আমার।
ঘাড় ধরে বলে রাই বিনোদিনী :
মানভঞ্জন পালা শুরু হবে
আর আপনি এখনও উলঙ্গ!

৫
একদল যাযাবর কবর
আমার পিছু নেয়,
তাদের পড়ন্ত পাকস্থলি
ছলকে ওঠে। হাত রাখে আমার ঘাড়ে
কানের লতি টেনে ধরে
‘হাঁউ মাঁউ খাঁউ, মরার গন্ধ পাও’

৬
ঈশ্বর জানতেন
জন্মের পর আমি কখনোই তার সমকক্ষ
হয়ে উঠব না।
গামছা ভরে তাই বেঁধে দিলেন মেঘ, রোদ আর তারা
যেন নিজের একটা আকাশ আমি নিজেই বুনতে পারি।
কিন্তু তার অনেক আগেই মহাকাশের সাথে দেখা হয়ে যায় আমার

৭
শহর জুড়ে খাবারের দোকানগুলো
দেখে দেখে বিষম লাগে,
মনে হয় বাঙালি বাদে
আর কারো পেট ও পুটকি নাই।

৮
কবি তার অগ্নিশিখাগুলোকে
আবারো জানালা বানিয়ে ঘরের ভেতর আটকে দিলেন।
কবির ধারণা
জানালা ছাড়া ঘরের সৌন্দর্য ক্ষীণ এবং জীবনযাপন অস্বস্তিকর।

৯
তারপর
ঈশ্বর তাঁর নাভিকু- মেলে ধরলেন।
এক এক করে জড়ো করলাম দ্যুতিপ্রবাহ, জলগুঞ্জরণ আর ছায়ার ডিগবাজি
তখনও কত সহজ ছিল
দেনাদার পৃথিবী।

১০
সারাদিন ধকলের পর
শহরের বামন বাতিঘরের তলায় যখন  দাঁড়াই,
আলোর ভেতর স্পষ্ট হয়
জামার জমিন।
খুব কায়দা করে জামা থেকে একটি বোতাম
খুবলে নিয়েছে
দেশভাগের বিভ্রম!

(লিটল ম্যাগ জাঙ্গালের সৌজন্যে)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!