1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

বিআরটিসি বাস চলাচলে বাধা প্রদানে কারো নৈতিক অধিকার নেই: এমপি পীর মিসবাহ

  • আপডেট টাইম :: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯, ২.২৬ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, গণদাবির প্রেক্ষিতে সরকার সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করেছে। এই বাস চলাচালে প্রতিবন্ধকতা সৃষ্টি বা হুমকি ধমকি দিয়ে বাস বন্ধ করে দেওয়ার নৈতিক অধিকার কারো নেই। তিনি বিআরটিসি বাস চলাচলে বিরোধীতা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের সরে আসার আহ্বান জানিয়ে অনৈতিক পরিবহ ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের তাদের পরিবহনের মান্নোনয়নেরও আহ্বান জানান।
রবিবার দুপুরে সুনামগঞ্জের সাধারণ যাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সিলেপট সড়কে বিআরটিসি বাস বন্ধের পায়তারার বিরুদ্ধে ও লাইসেন্স-পারমিটবিহীন গণপরিবহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন যাত্রী সাধারণ। রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন এসে অংশ নেন। এক পর্যায়ে মানববন্ধনে এসে সংহতি জানিয়ে অংশ নেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সাংবাদিক শামস শামীম ও মাছুম হেলালের যৌত সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সাংবাদিক বিজন সেনরায়, আইনীজী সমিতির সভাপতি মো. চান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, ইয়াকুব বখত বহলুল, আব্দুর রশিদ, মনির উদ্দিন, এডভোকেট এনাম আহমেদ, শিমন চৌধুরী, শহিদনূর আহমেদ প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখতে এবং আরো বিআরটিসি বাস বৃদ্ধির দাবিসহ লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধের দাবি জানান। পরিবহন মালিক-শ্রমিকদের বিআরটিসি বাস চলাচল বিরোধী কর্মসূচি প্রত্যাহারের দাবিও জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!